০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ন


সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ২৫ জনকে আটক করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে কোতোয়ালি থানার কাষ্টঘর সুইপার কলোনি এলাকায়  এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটির নেতৃত্ব দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) মো. মাসুদ রানা, পিপিএম-সেবা। অভিযানে এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, মাদকদ্রব্য হেফাজতে রাখা, বিক্রি এবং মাদক বিক্রির নগদ অর্থসহ মোট ২৫ জনকে আটক করা হয়েছে। অভিযানে যেসব মাদকদ্রব্য ও অর্থ জব্দ করা হয়েছে, সেগুলো হলো,২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুড়িয়া গাঁজা, ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রয়ের নগদ ৫৭ হাজার ৫০ টাকা।


সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানায়, জব্দকৃত সব মালামাল তালিকা করে আইনি প্রক্রিয়ায় গ্রহণ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, নগরীতে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, সিলেট মেট্রোপলিটন পুলিশ. অভিযান, আটক, কাস্টঘর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ