সিলেটে বজ্রবৃষ্টির সম্ভাবনা, সতর্ক করল আবহাওয়া অফিস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১১ জুলাই, ২০২৫ ৮:০৭ অপরাহ্ন
সিলেটের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে অনুষ্ঠিত হলো “প্লাস্টিকমুক্ত ভোলাগঞ্জ, পরিবেশবান্ধব পর্যটন” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি।
আজ শুক্রবার (১১ জুলাই) এই কর্মসূচির আয়োজন করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পরিবেশ ক্লাব ও পরিবেশ অধিদপ্তর, সিলেট।
এ উদ্যোগের সহযোগিতায় ছিল ইসলামিক রিলিফ বাংলাদেশ, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল, মিশনগ্রিন বাংলাদেশ এবং সুরমা রিভার কিপার।
কর্মসূচির আওতায় প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ, স্থানীয় পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা, প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ এবং ডাম্পিং স্টেশন স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এতে অংশ নেন সিকৃবির শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
কর্মসূচির উদ্বোধন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে ড. আলিমুল ইসলাম বলেন, “প্রকৃতি আমাদের পরম বন্ধু, অথচ মানুষের অসচেতন আচরণে প্রকৃতিই আজ হুমকির মুখে। ভোলাগঞ্জের মতো প্রাকৃতিক স্থানগুলোকে রক্ষা করতে তরুণদের দায়িত্ব নিতে হবে। প্লাস্টিক দূষণ শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্যও বড় হুমকি তৈরি করছে।”
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, “বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া টেকসই পর্যটন সম্ভব নয়। ডাম্পিং স্টেশন স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পর্যটন এলাকাগুলোর পরিবেশগত ভারসাম্য রক্ষা করা জরুরি।”
সিকৃবি পরিবেশ ক্লাবের সদস্যরা জানান, এই উদ্যোগ কেবল একদিনের কর্মসূচি নয়, বরং এটি একটি চলমান আন্দোলন। তাঁদের লক্ষ্য—প্লাস্টিকদূষণমুক্ত, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়া।
সিলেট, ভোলাগঞ্জ, পরিবেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিকৃবি, পরিবেশ অধিদপ্তর, পাথফাইন্ডার, ইসলামিক রিলিফ, মিশনগ্রিন, সুরমা রিভার ওয়াটারকিপার