১২ ঘণ্টায় বৃষ্টিপাত ৪৯.২ মিমি, সিলেটে ফের বজ্রবৃষ্টির সম্ভাবনা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৯ জুলাই, ২০২৫ ৭:২৮ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
একইসঙ্গে অনেক স্থানে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে আজ সকাল থেকেই গুড়ি-গুড়ি বৃষ্টিতে ভিজেছে নগরী। তাছাড়া বৃষ্টিপাতের এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় (৮ জুলাই সকাল ৬টা থেকে ৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ২১.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টির সম্ভাবনা, সিলেট বৃষ্টি পূর্বাভাস, সিলেট তাপমাত্রা আজ, সিলেট আবহাওয়া রিপোর্ট