তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ৮:০২ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে পৃথক অভিযানে এক দূর্ধর্ষ ডাকাতসহ তিনজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গেল বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ও রাতে ঢাকার পল্লবী ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার (৬ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তাজপুর ইউনিয়নের রবিদাস (সোনারপাড়া) গ্রামের আলা মিয়ার ছেলে জাবেদ হোসেন বাদশা (৩০), একই গ্রামের মতিলাল রায়ের ছেলে মুহিত রায় (৫০) এবং তার ছেলে শুভ রায় (২৫)।
পুলিশ জানায়, ডাকাত জাবেদ হোসেন বাদশার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্র আইন এবং সরকারি কাজে বাধাসহ মোট ৮টি মামলা রয়েছে।
অন্যদিকে মুহিত রায়ের বিরুদ্ধে এক বছরের সাজা ও ১০ লাখ ১৬ হাজার টাকা জরিমানা এবং তার ছেলে শুভ রায়ের বিরুদ্ধে এক বছরের সাজাসহ ১৫ লাখ টাকার জরিমানাসহ তিনটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামীদের ধরে আইনের আওতায় আনা হবে।
ওসমানীনগর ডাকাত গ্রেপ্তার, সিলেট পুলিশ অভিযান, সাজাপ্রাপ্ত আসামী, ওসমানীনগর থানা, ডাকাতি মামলা গ্রেপ্তার