১২ ঘণ্টায় বৃষ্টিপাত ৪৯.২ মিমি, সিলেটে ফের বজ্রবৃষ্টির সম্ভাবনা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (৭ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
একইসঙ্গে বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত এবং অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়ায় ৯৬ শতাংশে।
তাছাড়া গত ২৪ ঘণ্টায় (৬ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই সকাল ৬টা পর্যন্ত) ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে আরও ১৭ মিলিমিটার।
সিলেট আবহাওয়া, আজকের বৃষ্টি সিলেট, সিলেট তাপমাত্রা, সিলেটে ভারী বৃষ্টি, আবহাওয়া পূর্বাভাস