তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ১:৪৪ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে (২৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। রোববার (৭ জুলাই) রাত ৮টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গ্রেপ্তারের পর রাত ৯টার দিকে সাকিবকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিকে সোমবার আদালতে পাঠানো হবে।'
পুলিশ জানায়, কিছুদিন আগে হবিগঞ্জ শহরে চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগে সাকিবসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সদস্যসচিব মাহদী হাসান। মামলায় সাকিবকে প্রধান আসামি করা হয়।
এর আগে, গত ৬ মে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতায় জড়িত থাকা ও মামলার নামে অর্থ লেনদেনের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আদর্শিক ও শৃঙ্খলাবদ্ধ ছাত্র সংগঠন। এনামুল হক সাকিব দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে চলছিলেন। এ ছাড়া তিনি পদ-পদবি ব্যবহার করে সহিংসতা ও মামলা বাণিজ্যে যুক্ত ছিলেন। তাই তাকে সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ, পুলিশ, সেনাবাহিনী, গ্রেপ্তার