২৩ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ জুলাই, ২০২৫ ৬:১১ অপরাহ্ন


সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় পাঠানো ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়, আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন। দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়ায় ৭১ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আগামীকাল রোববার (৬ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

আবহাওয়া, ভারী বৃষ্টিপাত, সিলেট, বজ্র

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ