১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জুন, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ন


সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া অনেক স্থানে হালকা থেকে মাঝারি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। 


একইসঙ্গে কোথাও কোথাও অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


রোববার (২৯ জুন) সন্ধায় সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় দিনের ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না। শনিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


গত ২৪ ঘণ্টায় (২৮ জুন সকাল ৬টা থেকে ২৯ জুন সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এরপর (২৯ জুন সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত) আর বৃষ্টি হয়নি।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ