সিলেটে আগামী ৩ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ন
আগামী তিন দিন সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে এর প্রবল অবস্থানের প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এদিকে আগামী তিনদিন সিলেট বিভাগ ও সংশ্লিষ্ট উজান এলাকায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যেও উল্লেখ করা হয়েছে।
এর ফলে সিলেট বিভাগের নদ-নদীর পানি বাড়ার আশঙ্কাও রয়েছে।
সিলেটের আবহাওয়া, সিলেটে বৃষ্টির পূর্বাভাস, সিলেট বিভাগে ভারী বৃষ্টি, আগামী তিন দিনের আবহাওয়া, সিলেট আবহাওয়া পূর্বাভাস, সিলেটে বৃষ্টি