১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / পরিবেশ

পরিবেশ সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে হাইজবোট প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ জুন, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় হাইজবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

গতকাল রোববার (২২ জুন) জেলা প্রশাসক (রুটির দায়িত্বে) মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের সম্ভাব্য ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় হাইজবোটগুলোর প্রবেশ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়া, হাওরের পরিবেশে যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, সে জন্য স্থানীয় প্রশাসনের বিভিন্ন ইউনিটকে সর্তক অবস্থানে থাকতে বলা হয়েছে।

এছাড়া, সুনামগঞ্জ জেলার অন্যান্য পর্যটন স্পটগুলোতে ভ্রমণের সময় সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করে কেউ হাওরে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

টাঙ্গুয়ার হাওর পর্যটন নিষেধাজ্ঞা, সুনামগঞ্জ জেলা প্রশাসন, হাওরের জীববৈচিত্র্য রক্ষা, টাঙ্গুয়ার হাওর বন্ধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ