১৩ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

দক্ষিণ সুরমায় ‘হেল্পিং হ্যান্ডস ইউকে’র উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প শুরু

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন



 

যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা হেল্পিং হ্যান্ডস ইউকের উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমায় বিনামূল্যে খতনা ক্যাম্প শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে গোটাটিকর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, আর্তমানবতার সেবায় দেশের মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুর্যোগ-দুর্বিপদে যেমন সবাই একসঙ্গে কাজ করেন, তেমনি জনকল্যাণমূলক উদ্যোগেও একে অপরের পাশে দাঁড়ানো প্রয়োজন। বিনামূল্যে খতনা ক্যাম্প এমনই একটি মানবিক উদ্যোগ।

 

হেল্পিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা যুক্তরাজ্যপ্রবাসী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি সুমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র তৌফিক বকস লিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, লতিফা শফি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, হেল্পিং হ্যান্ডস ইউকের সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী, ব্রাদার্স ক্লাবের সাবেক সভাপতি বাবর আহমদ, হেল্পিং হ্যান্ডস বাংলাদেশের সদস্য মাজেদ আহমদ, আবদুল মুকিত, শাহ আহমদুর রব, সহকারী শিক্ষক সাদ্দাক হোসেন ও আবদুল হান্নান।

 

আয়োজক সূত্র জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ২৬, ২৭, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের বাসিন্দা ৬ থেকে ১২ বছর বয়সী দেড়শ বাচ্চাকে পর্যায়ক্রমে খতনা দেওয়া হবে। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের পর ১৫ জনকে খতনা দেওয়া হয়। বাকিদের তালিকা অনুযায়ী সপ্তাহের নির্ধারিত সময়ে খতনা দেওয়া হবে। আয়োজকরা জানান,  ইতিমধ্যে বাচ্চাদের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য ওষুধ পত্রও অভিভাবকদের কাছে প্রদান করা হবে। উল্লেখ্য, এবার নিয়ে তৃতীয়বার খতনা ক্যাম্পের আয়োজন করলো হেল্পিং হ্যান্ডস।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

দক্ষিণ সুরমা, হেল্পিং হ্যান্ডস ইউকে, ফ্রি খতনা ক্যাম্প

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ