সরকারকে দোষারোপের অভিযোগে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা ছাত্রদলের
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে তার প্রতিষ্ঠিত কানাইঘাট জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম, খেলাফত মজলিসের নেতা ও সাবেক সংসদ সদস্য মুফতি আবুল হাসান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ অন্য নেতারা তাঁর রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা তুলে ধরেন।
এ সময় সিলেট মহানগর ও জেলা বিএনপি, জামায়াতে ইসলামী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে, বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার রাত পৌনে ২টার দিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বও পালন করেন। তাঁর বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামে।
এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ বলেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাকালে সংসদ সদস্য হিসেবে ফরিদ উদ্দিন চৌধুরী সংগঠনটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। উপদেষ্টা হিসেবে তিনি সবসময় সাংবাদিকদের পাশে ছিলেন এবং তাদের প্রতি আন্তরিক সহযোগিতা ও সম্মান দেখিয়েছেন।
শোকবার্তায় আরও বলা হয়, কানাইঘাটের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর অবদান স্থানীয় মানুষ দীর্ঘদিন স্মরণ রাখবে।
প্রেসক্লাব নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাবেক এমপি ফইদ উদ্দিন চৌধুরী, কানাইঘাট, দাফন সম্পন্ন, শোক বার্তা