১৪ জুন ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

সরকারকে দোষারোপের অভিযোগে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা ছাত্রদলের

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন


ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক সাজানো’এবং অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপের অভিযোগ তুলে রোববার (১৪ জুন) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

 

শনিবার (১৩ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবির গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের অবমাননা করেছে। পাশাপাশি অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং তাদের ‘গুপ্ত নেতাকর্মীদের’ মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ সংঘটনের অভিযোগও আনা হয়। এসব অভিযোগের প্রতিবাদে এক দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচির ঘোষণা দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শিবির, ছাত্রদল, বিক্ষোভ কর্মসূচী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ