০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১৭ জুন, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ন


সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ ২ হাজার ৬শ' টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। 

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে পৃথক অভিযানে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। 

মঙ্গলবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পাঠানো এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, দমদমিয়া, বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, জিলেট ব্লেড, আলট্রা ব্রাইট স্কিন ক্রিম, গরু, চিনি, সাবান, বিস্কুট, শ্যাম্পু, অলিভ ওয়েল, টুথপেস্ট, চিংড়ী রেনু পোনা এবং বাংলাদেশ হতে ভারতে পাচারকালে শিং মাছ আটক করা হয়। 

আটককৃত এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ১কোটি ২০ লক্ষ ২ হাজার ৬শ' টাকা। 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, 'উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।'  

তিনি বলেন, 'এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'  


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট সীমান্ত অভিযান, সুনামগঞ্জ চোরাচালান, বিজিবি অভিযান, চোরাই পণ্য জব্দ, সিলেট খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ