সিলেটে ১৪ লাখ শিশুকে টিকাদানের পরও বেড়েই চলেছে হামের সংক্রমণ ও মৃত্যু
যাপিতজীবন
প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ৯:১৮ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত মিনাটিলায় পর্যটকদের যাতায়াত সহজ করতে সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাবাজার থেকে মিনাটিলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক পাকা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন।
সোমবার এ বিষয়ে এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত নির্দেশনা পাঠানো হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা মিনাটিলায় যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা ও বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে কাদা ও পিচ্ছিলতার কারণে সেখানে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হয় দর্শনার্থীদের। সড়কের এই দুরবস্থার কারণে এলাকাটির পর্যটন সম্ভাবনাও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
সোমবার প্রকাশিত একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে মিনাটিলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সেখানে যাতায়াতের দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়। এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।
এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠানো চিঠিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ একটি স্থান। কিন্তু উপযুক্ত সড়ক যোগাযোগের অভাবে সম্ভাবনাময় এ পর্যটনকেন্দ্রটি প্রত্যাশিতভাবে বিকশিত হতে পারছে না।
চিঠিতে পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাবাজার থেকে মিনাটিলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক দ্রুত পাকা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয়দের আশা, সড়কটি উন্নয়ন করা হলে মিনাটিলায় পর্যটকদের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে পর্যটননির্ভর স্থানীয় অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসা এবং কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে।
এদিকে দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর হলে সীমান্তঘেঁষা এই দর্শনীয় স্থানটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে আরও পরিচিতি পাবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।
মিনাটিলা, মিনি সুইজারল্যান্ড, জৈন্তাপুর, সিলেট, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, এলজিইডি, মিনাটিলা সড়ক, পর্যটন, সীমান্ত পর্যটন, প্রথম আলো, সড়ক পাকাকরণ