৩০ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ আগস্ট, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন


সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে সাময়িকভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইনের পাঠানো পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়, সিলেট অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।


পূর্বাভাসে বলা হয়, আজ সকাল নয়টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। সন্ধ্যা ছয়টায় তা কমে দাঁড়ায় ৭০ শতাংশে।


গত ২৮ আগস্ট সকাল ছয়টা থেকে আজ ২৯ আগস্ট সকাল ছয়টা পর্যন্ত সিলেটে ২০ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।


আগামীকাল রোববার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

আবহাওয়া, বৃষ্টি, দমকা হাওয়া, তাপমাত্রা, সিলেট আবহাওয়া অফিস, আর্দ্রতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ