৩০ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

ওসমানীনগরে দাখিল-এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ২৯ আগস্ট, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন


দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ওসমানীনগর উপজেলা শাখা।


শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার স্থানীয় গোয়ালাবাজারের একটি পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হেসেন বলেন, ‘দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আপনাদের সফলতার যাত্রা শুরু হলো। এ যাত্রা যেন থেমে না যায়। আপনারা একাডেমিক পড়াশোনার পাশাপাশি নৈতিকতা চর্চায় মনোনিবেশ করবেন। যাতে দেশ ও জাতির কল্যানে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন।’

তিনি বলেন, সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট পশ্চিম জেলা শাখার সহসভাপতি ফয়ছল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনজুমানে আল-ইসলাহ সিলেট জেলার সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, দৈনিক ইনকিলাবের ওসমানীনগর উপজেলা প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোন শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম চয়ন, ইউকে কমিউনিটি নেতা নোমান আহমদ ও বদরুল হোসাইন, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ মুহাম্মদ আজাদ আলী, আল-ইসলাহ ওসমানীনগর উপজেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, এমসি কলেজ শাখার সাবেক সহসভাপতি মাহফুজুর রহমান নোমান, সিলেট পশ্চিম জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ তালুকদার, সাবেক উপজেলা সভাপতি হাফিজ আব্দুল আমিন এবং আল-ইসলাহ উছমানপুর ইউনিয়ন শাখার সহসাধারণ সম্পাদক জামিল জায়গীরদার প্রমুখ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শিক্ষার্থী, দাখিল, এসএসসি, সংবর্ধনা, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ওসমানীনগর উপজেলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ