যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ জুন, ২০২৫ ১:২৫ অপরাহ্ন
সিলেট সীমান্ত দিয়ে নতুন করে আরও ৭০ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১২ জুন) ভোর পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়েছে। সীমান্ত অতিক্রমের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করেছে ।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন। পরবর্তীতে বিএসএফ তাদের ধরে সীমান্ত দিয়ে পুশ-ইন করে।
বিজিবি জানায়, সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ২টি পরিবারের ১৭ জনকে আটক করেছে। যাদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু। তারা কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বাসিন্দা।
একইভাবে মিনাটিলা বিওপি ৪টি পরিবারের ২৩ জনকে আটক করেছে। যাদের মধ্যে ৯ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি ২টি পরিবারের ১৩ জনকে আটক করেছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তারাও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে।
অন্যদিকে, সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ ছনবাড়ি সীমান্ত দিয়ে আরও ১৭ জন বাংলাদেশিকে পুশইন করা হয়। তারা লালমনিরহাট জেলার বাসিন্দা। আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফের মাধ্যমে পুশইন হওয়া বাংলাদেশিদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।
পুশইন, সিলেট,সীমান্ত, বিজিবি