২০ আগস্ট ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দলটির সহ দফতর সম্পাদক মুহাম্মদ মুনীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্মে সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।



শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, মহাসচিব, রুহুল কবির রিজভী, ভারপ্রাপ্ত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ