তিন মাস পর বাড়ি ফিরে সন্তানের মুখ দেখার আগেই খুন হলেন আল-আমিন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৬ ২:০০ অপরাহ্ন
সিলেট আদালত প্রাঙ্গণে সাজাপ্রাপ্ত এক আসামিকে প্রিজন ভ্যানে তোলার সময় তার বোনের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের গুরুতর অভিযোগ উঠেছে পুলিশ সদস্য এনামুলের বিরুদ্ধে। গতকাল বুধবার (১৯ আগস্ট) সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নিচতলার হাজতখানার সামনে এই ঘটনা ঘটে। আদালতের মতো জায়গায় একজন নারীর ওপর পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা, এবং এতে উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে সৃষ্টি হয় চরম চাঞ্চল্য ও উত্তেজনা।
প্রত্যক্ষদর্শী ও আসামির স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, একটি মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর হাজতখানা থেকে প্রিজন ভ্যানে ওঠার মুহূর্তে সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি শেষবারের মতো তার ছোট সন্তানকে কোলে নিতে চান। দায়িত্বরত পুলিশ সদস্যরা এতে বাধা দিলে তার সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়, এক পর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য তার ওপর চড়াও হয়ে মারধর করেন।
ভাইকে মারধরের দৃশ্য দেখে কাছে দাঁড়িয়ে থাকা আসামির বোন এগিয়ে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, এ সময় এনামুল নামের ওই পুলিশ সদস্য ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে তাকে মারধর করেন। আসামিকে পরে প্রিজন ভ্যানে তোলা হলেও ভেতরে তাকে আরও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোর্ট পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, বিষয়টার সম্পর্কে আমি অবগত আছি। সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইতিমধ্যেই আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
পুলিশ সদস্য, হেনস্তা, মারধর, আদালত, কারাদণ্ড, অভিযোগ