১৬ আগস্ট ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখে মুগ্ধ মাশরাফি

সিলেট ভয়েস স্পোর্টস ডেস্ক

প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ৫:২৩ অপরাহ্ন


অস্ট্রেলিয়াকে চার দিনের মধ্যে হারিয়ে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে নাজমুল হোসেন শান্তর দল। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলকে।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর!’

মাশরাফি বিন মুর্তজার ফেসবুক পেইজ থেকে নেওয়া ছবি

তিনি লিখেছেন, ‘কার কথা বলবো- হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন। পুরো শক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত।’


এরপর তিনি যোগ করেন, ‘জয়ী হবে কি না, সময়ই বলে দেবে। তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বাংলাদেশ ক্রিকেট, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, বাংলাদেশ টেস্ট জয়, ঐতিহাসিক টেস্ট জয়, মাশরাফি বিন মুর্তজা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ