ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপরে কুশিয়ারার পানি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৬ ২:০৬ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় ফেঞ্চুগঞ্জ পয়েন্টে নদীর পানি ৯ দশমিক ৬৭ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ মিটার।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি ৩ সেন্টিমিটার বেড়েছে। দেশের পর্যবেক্ষণাধীন ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে বর্তমানে একটি স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। সেটি সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদী।
তবে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় সামগ্রিকভাবে স্থিতিশীল ছিল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে, আগামী তিনদিনে এ অঞ্চলের নদ নদীর পানি কমতে পারে।
দেশের অন্যান্য নদ নদীর পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৫টি পানি সমতল স্টেশনে পানি বেড়েছে। কমেছে ৬৯টি স্টেশনে এবং তিনটি স্টেশনে পানির উচ্চতা অপরিবর্তিত রয়েছে।
ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা বিপৎসীমার ওপরে থাকলেও আগামী কয়েকদিনে পানি কমার পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস কেন্দ্র।
ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা, কুশিয়ারা নদীর পানি, বিপৎসীমার ওপরে কুশিয়ারা, সিলেট বন্যা, ফেঞ্চুগঞ্জ বন্যা, সিলেটের বন্যা পরিস্থিতি, নদীর পানি বৃদ্ধি, কুশিয়ারা নদী, সিলেট আবহাওয়া, বন্যার আশঙ্কা