ছুটি নিয়ে গোপনে অস্ট্রেলিয়ায় পাড়ি, চাকরি হারালেন সুনামগঞ্জের দুই শিক্ষক
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৬ ৩:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জের হাওর অধ্যুষিত তাহিরপুর উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। চলতি বছর এই উপজেলায় এসএসসিতে পাশের হার ৪১.১৮। যা সুনামগঞ্জের ১২টি উপজেলা মধ্যে সর্বনিম্ন। জেলা শিক্ষা অফিসার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শিক্ষা সংশ্লিষ্টরা জানান, তাহিরপুরে গত দেড় যুগের মধ্যে এটিই সর্বনিম্ন পাশের হার!
এ উপজেলায় চলতি বছর ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই জিপিএ-৫ পায়নি। তাছাড়া ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে পাশের হার অর্ধেকেরও নিচে। এমন ফলাফলে শিক্ষানুরাগী ও অভিভাবকরা হতাশ।
ফলাফল বিবরণী অনুযায়ী, চলতি বছর মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের অধীনে তাহিরপুর উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার পাঁচশো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাশ করেছে ৬৫৫ জন। পাশের হার ৪১.১৮ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে মাত্র ১১ জন। অন্যদিকে মাদরাসা পর্যায়ে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৫২ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১২ জন। পাশের হার ৪৫.০৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩জন।
উপজেলায় পাশের হারে এগিয়ে রয়েছে আইডিয়াল ভিশন একাডেমি। প্রতিষ্ঠানটি থেকে ৩৭ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৯ জন। পাশের হার ৮০.৫৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ জন। আর ১১.১১ শতাংশ পাশের হার নিয়ে উপজেলার সর্বনিম্ন ফলাফল করেছে আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৪৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ৫ জন। অন্যদিকে তাহিরপুরের একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফলও হতাশাজনক। প্রতিষ্ঠানটির ১৫৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬০ জন। পাশের হার ৩৮.৯৬ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ১ জন।
আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আনোয়ার খান বলেন, ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই ইংরেজিতে খারাপ করেছে। গেল বছরের সেপ্টেম্বরে ইংরেজি শিক্ষক পায় আমরা। যেজন্য ইংরেজি বিষয়ের প্রস্তুতিতে ঘাটতি ছিল।
তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আনিসুর রহমান বলেন, হাওর বেষ্টিত তাহিরপুরে শিক্ষক সল্পতা, ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি ও অভিভাবকদের সচেতনতার অভাব সবমিলিয়ে ফলাফলে প্রভাব পড়েছে।
জিপিএ-৫, এসএসসি ফলাফল, তাহিরপুর, পাশের হার, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শিক্ষা অফিসার