০৯ আগস্ট ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৪, হাসপাতালে ভর্তি ১০

প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।


রোববার (৯ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু রোগীর দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত চার রোগীর মধ্যে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছেন।


বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন।


স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।


জেলাভিত্তিক হিসাবে, সিলেটে এ পর্যন্ত ২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৬২ জন এবং মৌলভীবাজারে ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।


এছাড়া অন্য জেলা থেকে সিলেট বিভাগে আসা তিনজনেরও ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের একজন ব্রাহ্মণবাড়িয়া, একজন নেত্রকোনা ও একজন বরিশালের বাসিন্দা।


স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, সিলেট বিভাগে এ বছর ডেঙ্গু শনাক্তের সংখ্যা ১২৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন শনাক্ত হলেও এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট ডেঙ্গু, সিলেটে ডেঙ্গু, ডেঙ্গু রোগী, ডেঙ্গু আক্রান্ত, সিলেট ডেঙ্গু পরিস্থিতি, ডেঙ্গু আপডেট, সিলেটের হাসপাতাল, ডেঙ্গু শনাক্ত, ডেঙ্গু রোগীর সংখ্যা, ডেঙ্গু দৈনিক প্রতিবেদন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ