০৯ আগস্ট ২০২৬

দৈনন্দিন / দিবস

তাহিরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন


সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। 


রোববার (৯ আগস্ট) তাহিরপুর আদিবাসী উদযাপন কমিটি, উইকক্লিব সিম যুব সংঘ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের যৌথ আয়োজনে উপজেলার রাজাই মিশন প্রাথমিক স্কুলে এই অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়।


বাংলাদেশ আদিবাসী ফোরাম এর সাংগঠনিক সম্পাদক এন্ড্রু জুয়েল সলমার সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এডিপি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সাইদুল কিবরিয়া, বাবরুল হাসান বাবলু, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল বিএনপির সভাপতি শশধর দ্রং, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোজাম্মিল হক নাসরুম, ছাত্রদলের সভাপতি আবুল হাসান রাসেল প্রমূখ। 


অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের বিভিন্ন সমস্যা, সংকট, ভোগান্তি ও সম্ভাবনার নানা কথা তুলে ধরেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস, তাহিরপুর, আদিবাসী উদযাপন কমিটি, উইকক্লিব সিম যুব সংঘ, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল, রাজাই মিশন প্রাথমিক স্কুল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ