সিলেটে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, বিপর্যস্ত জনজীবন
দৈনন্দিন
প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৬ ৪:২৮ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় বিএসএফের গুলিতে মো. তারা মিয়া (২০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবির ভাষ্য, নিহত তারা মিয়া চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে আগেও চোরাকারবারের অভিযোগে মামলা রয়েছে।
রোববার ভোর পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। মাগুরুলি এলাকাটি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে ভারতের অভ্যন্তরে।
নিহত তারা মিয়া কুলাউড়ার মুড়াইছড়া বস্তি গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে চার থেকে পাঁচজন বাংলাদেশি চোরাকারবারি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হন। অন্যরা গুলি থেকে বেঁচে বাংলাদেশে ফিরে এসে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই বিএসএফের সংশ্লিষ্ট কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় তিনি বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
তবে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েকজন চোরাকারবারি তাদের দিকে তেড়ে আসছিলেন। এ অবস্থায় বাধ্য হয়ে গুলি চালানো হয়েছে বলে বিএসএফ জানিয়েছে।
বিজিবির অধিনায়ক জানান, তারা মিয়ার মরদেহ বর্তমানে ভারতের অভ্যন্তরে রয়েছে। সেখানে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এসব প্রক্রিয়া শেষ হলে ভারতীয় পুলিশ নিহতের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করবে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম ভারতীয় কর্তৃপক্ষ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
তবে তারা মিয়া কীভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মাগুরুলি এলাকায় গিয়েছিলেন এবং ঠিক কোন পরিস্থিতিতে বিএসএফ গুলি চালিয়েছে, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে এর বাইরে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কুলাউড়া, মৌলভীবাজার, কুলাউড়া সীমান্ত, বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত, তারা মিয়া, ভারত-বাংলাদেশ সীমান্ত, সীমান্তে গুলি, বিজিবি, ৪৬ বিজিবি