সিলেটে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, বিপর্যস্ত জনজীবন
দৈনন্দিন
প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৬ ৪:৪২ অপরাহ্ন
সিলেট মহানগরের ছড়ারপার এলাকায় মসজিদের ছাদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইম (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাইম মহানগরের কোতোয়ালি থানার শেখঘাট ভাঙ্গাটিকরপাড়া এলাকার মুহিবুরের ছেলে। আহত দুজন হলেন একই এলাকার ইলিয়াছ আলীর ছেলে অপু (১৯) ও আল-আমিন। তারা সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববারও কয়েকজন শ্রমিক সিটি করপোরেশনের তত্ত্বাবধানে কাজে বের হন। পরে চারজন শ্রমিক ছড়ারপার এলাকার একটি জামে মসজিদের ছাদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যান। তাদের সঙ্গে মসজিদ কমিটির ক্যাশিয়ারও ছিলেন।
কাজের একপর্যায়ে তিন শ্রমিক মসজিদের ছাদের সড়কসংলগ্ন অংশে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। সেখানে লম্বা ও বাঁকা কয়েকটি লোহার রড ছিল। কাজ করার সময় ওই রডের মাধ্যমে বিদ্যুতের সংস্পর্শে এসে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়।
গুরুতর আহত হন অপু ও আল আমিন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নাইমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সিলেট, ছড়ারপার, বিদ্যুৎস্পৃষ্ট, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, নাইম, সিলেট সিটি করপোরেশন, সিটি করপোরেশনের কর্মী, মসজিদের ছাদ, মসজিদ পরিষ্কার