০৬ আগস্ট ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

দুই বছর পর পদ ফিরে পেলেন নাসিম হোসাইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৬ ৩:৫০ অপরাহ্ন

ছবিঃ নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে নাসিম হোসাইনকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) পাঠানো চিঠিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, গত ০৪ নভেম্বর ২০২৪ তারিখে সিলেট মহানগর বিএনপি'র সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেট মহানগর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল। নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আপনাকে পুনরায় সিলেট মহানগর বিএনপি'র সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।


চিঠিতে নাসিম হোসাইনকে সিলেট মহানগর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বদা তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়।


সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন ও মিফতা সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ হোসেন চৌধুরীর কাছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট মহানগর বিএনপি, নাসিম হোসাইন, দায়িত্ব, সভাপতি, দলীয় নির্দেশনা, রাজনৈতিক পদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ