টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, কোথায় পর্যন্ত যেতে পারবেন পর্যটকরা?
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৬ ৬:২১ অপরাহ্ন
পূবালী ব্যাংক পিএলসি পাগলা বাজার শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক সিলেটের প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ ও সামাজিক দায়বদ্ধতা থেকে সারাদেশে পূবালী ব্যাংক পিএলসি বৃক্ষরোপন কর্মসূচি পালন করে আসছে বলে জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালি ব্যাংক সিলেট আঞ্চলিক কার্যালয় পশ্চিমের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন ও পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরাফত উল্লাহ। পূবালী ব্যাংকের এমন উদ্যোগকে স্বাগত জানান অধ্যক্ষ শরাফত উল্লাহ।
বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি পাগলা বাজার শাখার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম।
এসময় পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, রুবি তালুকদারসহ পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংক, পাগলা বাজার শাখা, পাগলা সরকারী মডেল হাইস্কুল, শিক্ষার্থী, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ