০৩ আগস্ট ২০২৬

প্রবাস / জীবনযাত্রা

জগন্নাথপুরের মির্জা মোহিনী রশীদ এখন নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ন


নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে সুনামগঞ্জের জগন্নাথপুরসহ পুরো বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন মির্জা মোহিনী রশীদ। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই মির্জা বাড়ির সন্তান।


মির্জা মোহিনী রশীদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মির্জা মামুন রশীদের মেয়ে। মির্জা মামুন রশীদ নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রথম নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান জুডিশিয়াল ডেলিগেট হিসেবে পরিচিত।


জানা গেছে, বর্তমানে মির্জা মোহিনী রশীদ নিউইয়র্ক পুলিশ বিভাগের ম্যানহাটন নর্থ নারকোটিকস বিভাগে কর্মরত। এই বিভাগে তিনি মাদকসংশ্লিষ্ট অপরাধ দমন এবং নিজ আওতাধীন এলাকার জননিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখছেন।


নারকোটিকস বিভাগে যোগ দেওয়ার আগে তিনি ৩৪তম প্রিসিঙ্কটে দায়িত্ব পালন করেন। সেখানে মাঠপর্যায়ের টহল কার্যক্রমে দক্ষতার পরিচয় দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন তিনি। এ ছাড়া তিনি বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য।


এদিকে মির্জা মোহিনী রশীদের এমন অর্জনে জগন্নাথপুরের ইকড়ছই মির্জা পরিবার ও প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে তার ধারাবাহিক সাফল্য কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

প্রবাস থেকে আরো পড়ুন

নিউইয়র্ক পুলিশ, মির্জা মোহিনী রশীদ, জগন্নাথপুর, সুনামগঞ্জ, প্রবাসী, আমেরিকান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ