সিলেট ভয়েস-এ সংবাদ প্রকাশ
অবশেষে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানির বিপদসীমা সংশোধন করলো পাউবো
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন
সিলেটে আজ সারাদিন রোদের দেখা মিললেও ফের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বিভাগের অনেক স্থানে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার রয়েছে। একই সময়ে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক স্থানে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা কমে ৬৬ শতাংশে দাঁড়ায়।
গত ২৪ ঘণ্টায় (২৩ জুলাই সকাল ৬টা থেকে ২৪ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।
সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইন জানান, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক স্থানে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে আগামীকাল শনিবার সিলেটে ভোর ৫টা ১৬ মিনিটে সূর্যোদয় এবং সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্ত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাস, ভারী বর্ষণ, বজ্রপাত