২৫ জুলাই ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রচার মিছিল

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন


গণভোটের রায় বাস্তবায়ন এবং ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের’ বিচারের দাবিতে শনিবার (২৫ জুলাই) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশকে সামনে রেখে নগরীর বিভিন্ন স্থানে প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর জামায়াত।

 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নগরীর জিতু মিয়া পয়েন্টে মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

 

কোতোয়ালী পশ্চিম থানা আমির মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। এতে কোতোয়ালী পশ্চিম থানা এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

 

এদিকে শুক্রবার সন্ধ্যায় নগরীর কাজিটুলা-জেলরোড এলাকায় কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে আরেকটি প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

 

কোতোয়ালী পূর্ব থানা আমির রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহিব আলীর পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

 

প্রচার মিছিল শেষে লিফলেট বিতরণ ও পথসভায় বক্তারা শনিবারের বিভাগীয় সমাবেশে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাবেশ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জামায়াতে ইসলামী, ১১ দলীয় ঐক্য, বিভাগীয় সমাবেশ, সিলেট, প্রচার মিছিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ