২৪ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

মৌলভীবাজারে কালেক্টরেট স্কুল পরিদরর্শনে ডিসি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন


মৌলভীবাজারের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল কালেক্টরেট স্কুল পরিদর্শন করেছেন।


বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে ডিসি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নে আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।


তৌহিদুজ্জামান পাভেল বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।


এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ ডিসির এ পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, জেলা প্রশাসক, তৌহিদুজ্জামান পাভেল, কালেক্টরেট স্কুল, শিক্ষা কার্যক্রম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ