২৪ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

‘টাংগাইল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্ট’র কমিটি গঠন: সভাপতি আশিক, সম্পাদক কাওসার

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৬ ৮:০১ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত টাঙ্গাইলের শিক্ষার্থীদের সংগঠন ‘টাংগাইল স্টুডেন্টস এসোসিয়েশন অব সাস্ট’ এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

 

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আশিক এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের কাওসার আহমেদ হৃদয় দায়িত্ব পেয়েছেন।

 

শনিবার (১৮ জুলাই ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রভাষক মাইনুল হাসান । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সংগঠনের সাবেক বিভিন্ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

 

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহেদ আহমেদ। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তাসনীম হাসান সীমান্ত,রায়হান তালুকদার শুভ, আবিদ আব্দুল্লাহ, মাহাদী হাসান ও মো: আসিফ আহমেদ, এবং যুগ্ম-সম্পাদক হিসেবে সাইদুল বাসার রিফাত, শান্ত পাল, রোমানা আহসান মিলি, উম্মে হাবিবা নদী,মোর্শেদা আক্তার।

 

এছাড়া নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মিথুন দেবনাথ, সহ-সাংগঠনিক সামিউল আলম, আবু নোমান আলভী। 

 

কোষাধ্যক্ষ হিসেবে রিত্তিক পাল,সহ-কোষাধ্যক্ষ হারিসুল ইসলাম বিজয়,সোহেল রানা। ক্রীড়া সম্পাদক হিসেবে দিপ্ত সুত্র ধর, উপ- ক্রীড়া সম্পাদক ইব্রাহিম খলিল ও শিমুল হাসান। প্রচার সম্পাদক জাইমা নাফিউল নূর নাফি। উপ-প্রচার সম্পাদক আকাশ তালুকদার, নিলয় সাহা। দপ্তর সম্পাদক হিসেবে সাজ্জাদ হোসেন খান,  উপ-দপ্তর সম্পাদক ইমরান হোসাইন,শুভজিত পাল ওভি। সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিতালী সরকার। উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামিয়া বিনত্র হামিদ,মোমেনা আনম ময়না, সুরভী রশিদ সুহা,শামা দাস লিম, আয়রা তাসনিম জয়া,ইসরাত জাহান ইভা, আমেনা আক্তার। 

 

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আকাশ আহমেদ, সানিউল ইমন, ইসফাক মাহি,জুবায়ের ইসলাম, মাহতাব মাহিন,শেখ শাফি,নিলয় দাস,আব্দুল্লাহ আহমেদ রিফাত, আব্দুল্লাহ মাহফুজ, সানজিদা খান সারা,আফিয়া জাহিন।

 

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আশিক বলেন, সংগঠনের ঐতিহ্য ও মূল্যবোধ সমুন্নত রেখে টাংগাইল অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি একাডেমিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

টাংগাইল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্ট, কমিটি গঠন, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ