২৪ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুইজনের কারাদণ্ড, জরিমানা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধে পাঁচ দোকানিকে আরও ১৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল বুধবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ও জগন্নাথপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন। 

 

জানা যায়, রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের মনাই মাহিস্য দাস (৬০) ও ইসলামপুর গ্রামের জালাল উদ্দিনকে (৪৫) মাদক সেবনের দায়ে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ফুটপাত দখলসহ বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি দোকানিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশে দেওয়া হয়েছে। এছাড়াও আরেক মাদকসেবীর বাড়িতে অভিযান চালিয়ে মদের বোতল পাওয়া গেছে। তবে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সকালে  সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এবং পলাতক একজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, ভ্রাম্যমাণ আদালত, মাদকসেবী, কারাদণ্ড, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ