২২ জুলাই ২০২৬

দৈনন্দিন

যেকোনো সংকটে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে: বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন


বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দেশের সীমান্ত রক্ষা করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। জাতীয় যেকোনো সংকটে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মানুষের কল্যাণে বিজিবির এই ত্রাণ ও উদ্ধার তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার (২২ জুলাই) সকালে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রাম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ মানুষের মাঝে খাদ্যসহায়তা ও চিকিৎসাসামগ্রী বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।   

এসময় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এসব মানুষের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।

পরে বিজিবি মহাপরিচালক তাহিরপুর উপজেলায় ‘সীমান্ত তরী’ নামের একটি হাউসবোটের উদ্বোধন করেন। এ সময় বিজিবির সরাইল রিজিয়ন কমান্ডার, সিলেট সেক্টর কমান্ডার এবং সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, বিজিবি, ত্রাণ ও উদ্ধার, মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ