উজানে বন উজাড়, ভাটিতে দখল-দূষণ: দুই দিক থেকেই মরছে হাওর
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২১ জুলাই, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ন
সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, মাদারীপুর ও যশোর অঞ্চলেও।
আবহাওয়াবিদ মো. আব্দুল জলিল মিয়ার স্বাক্ষর করা সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সিলেট ছাড়াও রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
টানা বৃষ্টিপাত ও ভারী বর্ষণের পূর্বাভাসের কারণে সিলেট অঞ্চলের নিচু এলাকা এবং নদী-সংলগ্ন জনপদের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।
বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা এবং নদীপথে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।
সিলেটের আবহাওয়া, সিলেটে বৃষ্টি, সিলেটে ভারী বৃষ্টি, সিলেটে ঝোড়ো হাওয়া, Sylhet Weather, আবহাওয়া অধিদপ্তর, ভারী বর্ষণ, বজ্রবৃষ্টি, নদীবন্দর সতর্কসংকেত