০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

দিরাইয়ে প্রবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ২

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩ জুন, ২০২৫ ৮:০১ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাইয়ে প্রবাসী রাসেল আহমদ ও তাঁর স্বজনদের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে দিরাই থানার এসআই নিউটন মৃধার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রজনীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আতাউর রহমান এবং মৃত আব্দুল বারিকের ছেলে মাহমুদুল।

মামলার সূত্রে জানা গেছে, গত রোববার (১ জুন) দুপুরে উপজেলার শ্রীনারায়ণপুর গ্রামের সিরাজুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে প্রবাসী রাসেল আহমদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসী রাসেল ও তাঁর আত্মীয় হাফেজ এমরান হোসাইন (৪০) গুরুতর আহত হন। হামলার সময় তাঁদের বাঁচাতে স্বজনেরা এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও হামলা চালায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাফেজ এমরান হোসাইনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাসেল আহমদকে দিরাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, 'প্রবাসী রাসেল আহমদ ও তাঁর স্বজনদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। সেই মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

দিরাই হামলা, প্রবাসীর ওপর হামলা, দিরাই, দিরাই গ্রেফতার,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ