০৪ সেপ্টেম্বর ২০২৬

রাজনীতি / সরকার

সিলেটের স্বাস্থ্য খাতে বড় রূপান্তরের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ন


সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সিলেটের স্বাস্থ্য খাতে দৃশ্যমান ও বড় ধরনের রূপান্তরের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।


তিনি জানান, সিলেটে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে তিনটি প্রধান প্রকল্প চালুর কাজ চলছে। এর অংশ হিসেবে শিগগিরই একটি বিশেষায়িত শিশু হাসপাতাল এবং ৪৫০ শয্যাবিশিষ্ট অসম্পূর্ণ থাকা ক্যান্সার ইনস্টিটিউটটি দ্রুত প্রস্তুত করে চালু করা হবে। ক্যান্সার ইনস্টিটিউটের বাকি কাজ দ্রুত শেষ করতে স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। এ ছাড়া পূর্বে ঘোষিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালুর প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।


বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বিসিকের নানা উদ্যোগের সঙ্গে সঙ্গে এ স্বাস্থ্য প্রকল্পগুলো চালু হলে পুরো অঞ্চলের স্বাস্থ্যসেবায় এক বিরাট ও ইতিবাচক পরিবর্তন আসবে।


পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. জিয়াউর রহমান চৌধুরীসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বাণিজ্যমন্ত্রী, আব্দুল মুক্তাদির, ওসমানী হাসপাতাল, শিশু হাসপাতাল, ক্যান্সার ইনস্টিটিউট, স্বাস্থ্যসেবা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ