১৭ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

জুলাই অভ্যুত্থানে ছাত্রদের আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ রাখা উচিত: এমসি কলেজের অধ্যক্ষ

প্রতিনিধি, এমসি কলেজ

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৬ ৬:১৩ অপরাহ্ন


ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেছেন, 'আমাদের শিক্ষার্থীদেরকে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য বুঝাতে হবে। বিগত আমলের কঠিন ও দুঃসহ সময় থেকে মুক্তি পেতে আমাদের ছাত্ররা যে অভূতপূর্ব ত্যাগ স্বীকার করেছে, তা কোনোভাবেই ভুলে গেলে চলবে না। সকলেরই এই আত্মত্যাগ ও ইতিহাস শ্রদ্ধার সাথে স্মরণ রাখা উচিত।'


বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর একটায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত 'জুলাই শহীদ দিবস ২০২৬ স্মরণ সভা' অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


উর্দু বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আকছানুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবুল কালাম আজাদ। 


অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রুহুল ইসলাম ও গীতা পাঠ করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পারমিতা দাস প্রজ্ঞা। 

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রোমান মিয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কানন কান্তি দাস, একই বিভাগের বিভাগীয় প্রধান মো. বেলাল উদ্দিন এবং গণিত বিভাগের প্রফেসর ড. মো. কামরান হোসেন চৌধুরী।

‎​ছাত্র সংগঠন থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখারা সভাপতি খাঁন মো. সামি, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক অলিদ হাসান, সাংগঠনিক সম্পাদক রুম্মান আহমদ, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, গণতান্ত্রিক ছাত্র-কাউন্সিলের আহ্বায়ক তানজিনা বেগম; সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সুমিত কান্তি দাস পিনাক এবং ছাত্র-মজলিসের জুনায়েদ বিন মাসুদ। 


বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ক্যাম্পাস ও রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

‎এদিকে অধ্যক্ষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বেলা সোয়া ৩ টার দিকে স্মরণ সভার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

জুলাই অভ্যুত্থান, ছাত্র আন্দোলন, এমসি কলেজ, অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ