জগন্নাথপুরে রোলার ওয়াটার সাপ্লাই বন্ধ থাকায় বিশুদ্ধ পানির সংকট
যাপিতজীবন
প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন
দীর্ঘদিন পর সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর ২টায় হাসপাতালের নিচতলায় নবস্থাপিত এক্স-রে মেশিনের উদ্বোধন করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন।
দীর্ঘদিন পর হাসপাতালে এক্স-রে সেবা চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সেবাটি নিয়মিত চালু রাখার দাবি জানিয়েছেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত আইচ মজুমদার, ডা. রাজীব বিশ্বাস, ডা. ওমর ফারুক, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধন শেষে সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, হাসপাতালে ডাক্তার ও নার্স সংকটের কারনে চিকিৎসাসেবা প্রদানে যে কয়েকজন রয়েছে তারা হিমশিম খাচ্ছে।
তিনি বলেন, শাল্লায় সবমিলিয়ে ২৫ জন ডাক্তারের পোস্ট রয়েছে। কিন্তু এখন রয়েছে মাত্র তিনজন। তবে এখানে আজকে আরো দু’জন ডাক্তার পোস্টিং হয়েছে, একজন জয়েন করেছেন। আরেকজন আসবে না বলে জানা গেছে।
সিভিল সার্জন বলেন, এখানে মহিলা রোগীদের জন্য গাইনী বিশেষজ্ঞ ডাক্তার খুবই জরুরি। হাসপাতালের নানা সমস্যা নিয়ে এখানকার এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে। সবার সম্মিলিতভাবে প্রচেষ্টার মাধ্যমেই কাজগুলো করতে হবে।
এক্স-রে সেবা চালুর বিষয়ে সিভিল সার্জন বলেন, দীর্ঘদিন পরে আজকে আমরা এখানে একটা এক্সরে মেশিন চালু করে উদ্ভোদন করেছি। এবং সেটা আজকে থেকে নিয়মিত চালু থাকবে। আমাদের অনেক ইচ্ছে রয়েছে,আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। এই হাসপাতালে আলট্রাসনো মেশিনও রয়েছে। নিয়মিত আলট্রাসনো করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ল্যাব চালু করার জন্য টেকন্যাশিয়ান দরকার, যা যা প্রয়োজন আমরা সেগুলো নিয়ে কাজ করছি
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এক্স-রে মেশিন, সিভিল সার্জন, সুনামগঞ্জ, স্বাস্থ্যসেবা