১৬ জুলাই ২০২৬

দৈনন্দিন

ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এমসি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পূর্বের ভাড়া বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৬ ৯:১১ অপরাহ্ন


সিলেট নগরের টিলাগড় থেকে বালুচর পয়েন্ট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেন মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসেন চালকেরা। এরপর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

 

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসের সামনে টিলাগড়-আম্বরখানা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের পূর্বঘোষণা বা যৌক্তিক কারণ ছাড়াই বুধবার টিলাগড় থেকে বালুচর রুটে ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়। এতে প্রতিদিন এ পথে যাতায়াতকারী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।


এমসি কলেজের মার্স্টার্স বর্ষের শিক্ষারর্থী রাফে বলেন, ‘হটাৎ করেই আজ বালুচর থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত ভাড়া ৫টাকা বৃদ্ধি করা হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছে। 

 

আরেক শিক্ষার্থী মেহেদী হাসান তানিম বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে চালকরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন। এক ঘণ্টাব্যাপী চলা অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা বর্তমানে সড়ক ছেড়ে ছাত্রাবাসে অবস্থান করছেন। 

 

এদিকে খবর পেয়ে পুলিশ ও অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

 

এ বিষয়ে সিলেট মেট্রপলিটন পুলিশের অতরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ভাড়া বৃদ্ধি, প্রতিবাদ, এমসি কলেজ, সড়ক অবরোধ, দাবি মানলেন চালকরা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ