২০ জুলাই ২০২৬

সিলেটজুড়ে

সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৬ ৩:০৩ অপরাহ্ন


দীর্ঘ জল্পনা-কল্পনা আর একের পর এক রদবদলের পালা শেষে অবশেষে দায়িত্বগ্রহণ করেছেন সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক  ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। 


সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ১০ টায় নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেছেন। স্যার বর্তমানে সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সভায় আছেন।


এর গত ২১ জুন ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর থেকে মাত্র ১৮ দিনের মধ্যে কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবার পরই জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয় । সবশেষ গত ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত আসে, আর চার দিনের মাথায় সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।


শেয়ার করুনঃ

সিলেটজুড়ে থেকে আরো পড়ুন

সিলেট জেলা প্রশাসক, আব্দুল্লাহ আল মামুন, সিলেট ডিসি, নতুন ডিসি, জেলা ম্যাজিস্ট্রেট, পিংকি সাহা, জনপ্রশাসন মন্ত্রণালয়, সিলেট প্রশাসন, সারওয়ার আলম, ডিসি বদলি, সিলেট সংবাদ, বাংলাদেশ প্রশাসন, সিলেট আপডেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ