০৪ সেপ্টেম্বর ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় তাদের আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে এসএমপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।


পুলিশ জানায়, মহানগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত নগরের কোতোয়ালি মডেল থানা, এয়ারপোর্ট থানা ও দক্ষিণ সুরমা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৩৬ জন হকারকে আটক করা হয়। এ ছাড়া উল্লেখযোগ্যসংখ্যক হকারকে বিভিন্ন স্থান থেকে উচ্ছেদ করা হয়েছে।


এসএমপি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হকার, উচ্ছেদ অভিযান, সিলেট পুলিশ, কোতোয়ালি থানা, এয়ারপোর্ট থানা, দক্ষিণ সুরমা থানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ