যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ জুন, ২০২৫ ৮:২০ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৩০৫ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (১ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মানিগাঁও গ্রামে কামাল উদ্দিনের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত ফখর উদ্দিন (৩৬) তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের নুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারি ফখর উদ্দিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০৫ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।
এ ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল উদ্দিন নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়। তিনি বড়দল উত্তর ইউনিয়নের মানিগাঁও গ্রামের আকবর মিয়ার (৪০) ছেলে।
এদিকে অভিযানে আটক ফখর উদ্দিন ও পলাতক কামাল উদ্দিনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
তাহিরপুর ইয়াবা আটক, সুনামগঞ্জ মাদক কারবারি গ্রেপ্তার, তাহিরপুর মাদক অভিযান, সুনামগঞ্জ ইয়াবা উদ্ধার, তাহিরপুর থানা মাদক মামলা