শাবিপ্রবির প্রশাসনিক গুরুত্বপূর্ণ ৩ পদে রদবদল
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ৬:০৪ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একইদিনে তিন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ রদবদল করা হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, আন্তর্জাতিক কেন্দ্রের পরিচালক পদে এফইটি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক লাইব্রেরী পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ-কে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালকের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শাহ মোঃ আতিউর রহমান-কে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
আরেক অফিস আদেশে বলা হয়,বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম-কে ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালকের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক একই বিভাগের প্রফেসর ড. জি এম রবিউল ইসলাম-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
অন্য আরেক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম-কে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক লাইব্রেরী পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক সমাজকর্ম বিভাগের প্রফেসর মহ. মিজানুর রহমান-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক লাইব্রেরী হিসেবে নিয়োগ প্রদান করা হয়। দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রশাসন