২৫ জুন ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সিলেটে ভারতীয় অবৈধ বিড়ি ও নৌকা জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন


সিলেটে  জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা শেখ নাসির উদ্দীন বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। বুধবার ভোর ৫টায় একদল পুলিশ তেমুখী ব্রিজের নিচে শেখপাড়া নদীর ঘাট এলাকায় অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা একটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে চারটি পাটের বস্তার ভেতর নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ৬৮ হাজার শলাকা শেখ নাসির উদ্দীন বিড়ি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জব্দ করা বিড়িগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা। বিড়ি পরিবহনে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

এসএমপি, শেখ নাসির উদ্দীন বিড়ি, নৌকা জব্দ, সিলেট পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ