তালামীযে ইসলামিয়া শাবিপ্রবি শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি জিবান-সাধারণ সম্পাদক নজরুল
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২০ জুন, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মারুফ আহমদ, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হুসাইন আহমদ এবং সহ স্কুল ও কলেজবিষয়ক সম্পাদক হোসাইন আহমদ।
কাউন্সিলে জিবান আহমদকে সভাপতি, মোহাম্মদ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আব্দুস সামাদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি আফসার হোসাইন ও হাবিবুর রহমান মাসরুর, সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মালেক চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম, হাসান আহমদ ও সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ছালেক মিয়া, অর্থ সম্পাদক মনসুর আহমদ, অফিস সম্পাদক মুমিন আহমদ নিশান, সহঅফিস সম্পাদক আবু নাঈম রায়হান, প্রশিক্ষণ সম্পাদক আরাফাতুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা মাসুদ তাওহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কবির আহমদ এবং সদস্য ছাদেক হোসেন ও লায়েক বিন ইসমাইল।
নবনির্বাচিত নেতারা সংগঠনের আদর্শিক কার্যক্রম জোরদার করা, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চা বৃদ্ধি এবং ক্যাম্পাসে ইতিবাচক সামাজিক উদ্যোগ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নতুন কমিটির সফলতা কামনা করেন।
শাবিপ্রবি, তালামীযে ইসলামিয়া, কমিটি গঠন