২৫ জুন ২০২৬

মানবিকতা / সহায়তা

বিদায়ের আগে শাহজালাল (রহ) মাজারে ৫ লাখ টাকা দান করেন ডিসি সারওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ জুন, ২০২৬ ৫:২২ অপরাহ্ন


বিদায়বেলায় হযরত শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দান করেছেন সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।


সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া টাকার সঙ্গে মাজারের নামে সোনালী ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা দেন তিনি।


সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনুদানের ৫ লক্ষ টাকা মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা হিসাবে জমা করা হয়েছে। ওয়াকফ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসন যৌথভাবে হিসাবটি পরিচালনা করবে। 


সোমবার বিকেলে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া দেয়া হয়। এ সময় সারওয়ার আলম ব্যক্তিগত তহবিল থেকে আরও পাঁচ লাখ টাকা দান করেন। সব মিলিয়ে ওই অ্যাকাউন্টে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা হয়।


এদিকে দায়িত্ব ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত কিন্তু আবেগময় পোস্ট দেন সারওয়ার আলম। পোস্টে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’


শেয়ার করুনঃ

মানবিকতা থেকে আরো পড়ুন

জেলা প্রশাসক, মাজার, দান, সিলেটবাসী, সামাজিক যোগাযোগমাধ্যম, সারওয়ার আলম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ