২৩ জুন ২০২৬

যাপিতজীবন / ভ্রমণ

বন্ধের একদিন পরই খুলে দেওয়া হলো সাদাপাথর পর্যটনকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জুন, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

পাহাড়ি ঢলের পানি কমে পরিস্থিতির উন্নতি হওয়ায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

 

ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে বন্ধ ঘোষণার একদিন পর সোমবার (২২ জুন) পর্যটনকেন্দ্রটি পুনরায় উন্মুক্ত করে উপজেলা প্রশাসন। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ভারতের পাহাড়ি ঢলে সাদাপাথর এলাকা প্লাবিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

 

এর আগে টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার কারণে রোববার (২১ জুন) সাদাপাথর এলাকার অন্তত ৫০টি অস্থায়ী দোকান পানিতে তলিয়ে যায়। এতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে সেদিনই অনির্দিষ্টকালের জন্য পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সাদাপাথর, কোম্পানীগঞ্জ, পর্যটনকেন্দ্র, পাহাড়ি ঢল, সিলেট পর্যটন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ